ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২১:৪৬আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:৪৬

মতিঝিল পাড়ায় ক্যাসিনো কাণ্ডে সংশ্লিষ্ট ক্লাবগুলোতে এখনও তালা ঝুলছে। তবে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। আজ বুধবার সকালে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জানান, ঈদের পর সিদ্ধান্ত জানানো হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘যারা দোষী তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, যা সমীচীন নয়। যে সকল ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আজ আমার কাছে এসেছেন। তারাও দাবি জানিয়েছেন, যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেন তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে পারে, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।’

জাহিদ আহসান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য তাকে ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা আহ্বান করতে বলেছেন। ওই সভাতেই সিদ্ধান্ত নিয়ে অচিরেই ক্লাবগুলোর খুলে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের