ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডারের মৌসুম শেষ

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১২:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২:৩৬

ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের আর্জেন্টাইন ডিফেন্ডারকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর দুঃসংবাদ পেলো। মেটাটারসাল হাড়ে চিড় ধরেছে তার এবং এই মৌসুমে আর খেলা হচ্ছে না।

শুক্রবার রাতে ক্লাব নিশ্চিত করেছে, পায়ের ইনজুরিতে এই মৌসুমে আর দেখা যাবে না মার্তিনেসকে। এক বিবৃতিতে তারা জানায়, ‘লিসান্দ্রো  মার্তিনেজ তার পায়ের মেটাটারসাল হাড়ে চিড়ের কারণে মৌসুমের বাকি সময় থেকে ছিটকে গেছেন। তবে আগামী মৌসুমের শুরুতে আর্জেন্টাইন ডিফেন্ডারকে পুরোপুরি সুস্থ পাওয়া যাবে আশা করা হচ্ছে।’

এদিকে মার্তিনেসের সেন্টার ব্যাক সঙ্গী রাফায়েল ভারানের চোটের খবরও জানিয়েছে ম্যানইউ। সেভিয়ার বিপক্ষে হাফ টাইমে মাঠ ছাড়তে বাধ্য হওয়া এই ফরাসি ডিফেন্ডারও সাইডলাইনে যাচ্ছেন কয়েক সপ্তাহের জন্য।

বিভিন্ন সূত্রে খবর, অন্তত মে মাস পর্যন্ত ভারানেকে মাঠে দেখা যাবে না। এর আগে মার্কাস র‌্যাশফোর্ড, লুক শ ও স্কট ম্যাকটমিনের ইনজুরির তালিকায় যুক্ত হন। আশা করা হচ্ছে দুই ম্যাচ বেঞ্চে থাকার পর রবিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে দেখা যাবে শকে। মার্তিনেজ ও ভারানের অনুপস্থিতিতে ২৭ বছর বয়সীকে সেন্টার ব্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এরিক টেন হ্যাগ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের