গেটাফের মাঠে এবারও জিততে পারেনি বার্সা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ২২:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২২:১৮

টানা দুটি লিগ ম্যাচে কোনও গোল করতে পারলো না বার্সেলোনা। তবে হারেনি, রবিবার লা লিগায় গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। এনিয়ে সব প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয়হীন থাকলো শিরোপার দৌড়ে এগিয়ে থাকা কাতালান জায়ান্টরা। কলোসিয়াম আলফোনসো পেরেজে তাদের বিপক্ষে টানা তিন ম্যাচ অজেয় থাকলো গেটাফে।

প্রথম সুযোগ পেয়েছিল গেটাফে। মায়োরালের তুলে দেওয়া বলে হেড করেছিলেন আল হাদ্দাদি, কিন্তু কাছের পোস্টের বাইরে দিয়ে বল মারেন তিনি।

আধঘণ্টার আগেই বার্সা এগিয়ে যেতে পারতো। ভাগ্য সহায় হয়নি। ২৫ মিনিটে একই সময়ে একবার নয়, দুইবার পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফ্রি কিক থেকে লেভানডোভস্কি বল পান। তার বাড়ানো বলে রাফিনহা কোনও বাধা ছাড়াই সামনে আগান। স্বাগতিক কিপার ডেভিড সরিয়া সামনে এগিয়ে আসছিলেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাকে পরাস্ত করেন, কিন্তু পোস্টে লাগে বল।

ফিরতি শট নেন অ্যালেক্স বালদে, জালটা খালি ছিল। কিন্তু তার শট একই পোস্টে আঘাত করে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডানদিক থেকে সার্জিও বুশকেটসের বাঁকানো ক্রসে দুই ডিফেন্ডারের ফাঁকে বল পান লেভানডোভস্কি। গোলমুখে শট নিলেও সরিয়া রুখে দেন।

৫৪ মিনিটে গাভির হেড লক্ষ্যে থাকলেও মিলা বিপদমুক্ত করেন। ফ্রাঙ্ক কেসি বল পান, তার ভলি কাছের পোস্টে দারুণভাবে সেভ করেন সরিয়া। আরেকবার গেটাফে কিপার হতাশ করেন বার্সাকে। ৭৫ মিনিটে রাফিনহার ফ্রি কিক স্বাগতিকদের বক্সের জটলার মধ্যে লেগে ফিরে আসে। ব্রাজিলিয়ান ডানপ্রান্ত থেকে বল নিয়ে দূরের পোস্টে শট নেন, সরিয়া ডাইভ দিয়ে তা কর্নার বানান।

খেলা শেষ হওয়ার চার মিনিট আগে অল্পের জন্য বার্সাকে গোল দিতে পারেনি গেটাফে। প্রতি আক্রমণে গিয়ে পোর্তু বক্সের মধ্যে বল পাঠান। রোনাল্ড আরাউজোর পায়ে লেগে মায়োরালের কাছে পড়ে। তিনি গোলমুখে শট নেন, দূরের পোস্ট ঘেষে বল বাইরে গিয়ে হতাশ করে স্বাগতিকদের।

মুখোমুখি লড়াইয়ে গেটাফের সঙ্গে বার্সেলোনা বেশ আধিপত্য বিস্তার করে খেলে। পরিসংখ্যান বলে সেই কথা, দুই দলের শেষ ৩৫ ম্যাচে কাতালানরা জিতেছে ২৫ বার, হেরেছে মাত্র তিনবার।

কিন্তু গেটাফের মাঠে সেই দাপট নেই বার্সার। শেষ দুইবার তাদের ঘরে কোনও জয় পায়নি। একটি ড্র ও আরেকটি হার। টানা তৃতীয় ম্যাচে বার্সা জয় না নিয়ে ফিরে গেলো। 

তাতে লা লিগা পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্টে লিড নেওয়ার লক্ষ্যচ্যুত হলো বার্সার। আগের দিন রিয়াল মাদ্রিদ কাদিজকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান ১০ পয়েন্টে কমায়। বার্সা ড্র করায় সেটা বেড়ে দাঁড়ালো কেবল ১১ পয়েন্টে। 

২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। সমান খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। গেটাফে লা লিগায় টানা ষষ্ঠ ম্যাচ অপরাজেয় থাকলো। 

লা লিগায় আগের ম্যাচে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সা। তার আগে রিয়ালের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে গিয়েছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। ওই ম্যাচটি ৪-০ গোলে পরাজিত হয় তারা, তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে জালের দেখা পায়নি দলটি।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী