চ্যাম্পিয়নস লিগ

ইতিহাস শুধুই রিয়ালের পক্ষে!

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ১২:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২:২০

হতে পারে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ব্যবধানটা চেলসি বেশি হতে দেয়নি। কিন্তু ইতিহাস বলছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কারও দ্বিতীয় লেগেও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কঠিন!

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ১৯ বারের মধ্যে ১৮ বারই প্রথম লেগ ২ কিংবা ৩ গোলে জিতে পরের পর্বে উতরে গেছে। ব্যর্থ হয়েছে শুধু একবার ২০০৩-০৪ মৌসুমে মোনাকোর বিপক্ষে। সেবার প্রথম লেগ ৪-২ গোলে জিতলেও দ্বিতীয় লেগ হেরেছে ৩-১ ব্যবধানে। তার পর দুই লেগ মিলে অ্যাওয়ে গোলের সুবাদে বাধা পার হয়েছে মোনাকো। চেলসি এবার সেই ধারায় ছেদ টানতে পারবে? রাত ১টায় জানা যাবে এর উত্তর।

অবশ্য চেলসির জন্যও প্রেরণা হতে পারে অতীত। সর্বশেষ দু’বার প্রথম অ্যাওয়ে লেগ দুই গোলে হারলেও পরের লেগে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কীর্তি আছে তাদের। একবার ২০১১-১২ মৌসুমে আরেকবার ২০১৩-১৪ মৌসুমে। আর বর্তমান অবস্থার সঙ্গে চেলসির ২০১১-১২ মৌসুমের অবস্থাও মিলে যাচ্ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ১১ নম্বরে আছে তারা। আগামী আসরে চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে এবার শিরোপা জয় ছাড়া কোনও উপায় নেই। ২০১১-১২ মৌসুমেও লিগে তাদের অবস্থান ছিল ষষ্ঠ। সেবার চ্যাম্পিয়নস লিগ জিতেই ব্লুরা পরের আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তখন ক্লাবটির খেলোয়াড় ছিলেন বর্তমান কোচ ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। এবারও কি তেমন কিছু ঘটবে? চেলসি কোচ কিন্তু খুব বেশি আশা করছেন না, ‘এই অবস্থানে থাকতে চাইনি। আমরা বর্তমানে ২-০ গোলে পিছিয়ে আছি। আমাদের সেটা নিয়ে অনেক কাজ করতে হবে। মনে হয় না আজ ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ জয় থেকে ভালো কিছু ঘটবে।’

ফিরতি লেগে একই সময় রাতে মুখোমুখি হবে নাপোলি-মিলান। প্রথম লেগটা মিলান ১-০ গোলে জিতেছে। আজ ড্র করলেই শেষ চারে চলে যাবে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম