যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করলেন আলভেস

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ১৪:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৪:২২

যৌন হয়রানির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন দানি আলভেস। কারাবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পর এবার ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার দাবি, সেটা হয়েছে দু’জনের সম্মতিতে!

ডিসেম্বরে বার্সেলোনার নাইট ক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনায় ২০ জানুয়ারি থেকে বিনা জামিনে জেল খাটছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার। এতদিন সাক্ষ্য না বদলালেও সোমবার বিচারকের সামনে নতুন ভাষ্য উপস্থাপন করেছেন। যে বিচারক তদন্তের কাজটি করছেন, তার কাছে নিজের সাক্ষ্য তুলে ধরতে অনুরোধ করেছিলেন আলভেস নিজেই। তার আইনজীবী পরে বিবৃতিতে জানিয়েছেন আসল কারণ, ‘এটা সত্যি তিনি প্রথম দিকে যৌন সম্পর্ক স্থাপনের কথা অস্বীকার করেছেন। আর সেটা বলতেও চাননি। কারণ তিনি নিজের বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখাকে প্রাধান্য দিচ্ছিলেন।’

আলভেস বিচারককে জানিয়েছেন, অভিযোগকারী ও তার তাৎক্ষণিক আগ্রহ এবং যৌন উত্তেজনাতেই ঘটনাটি ঘটেছে, ‘তিনি (আলভেস) বলেছেন রেস্টরুমে যা হয়েছে সেটা পুরোপুরি বিনামূল্যে ও স্বেচ্ছায়। তারা ভালোবাসার টানে কাজটি করেছিলেন এবং অভিযোগকারী ওই মুহূর্তে তাকে কোনও প্রকার বাধা দেননি।’

অথচ জানুয়ারিতে গ্রেফতারের দুই সপ্তাহ আগে আলভেস সব কিছু অস্বীকার করেছিলেন। স্থানীয় একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অভিযোগকারীকে তিনি চেনেন না।

/এফআইআর/    
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ