ডব্লিউডব্লিউই স্টাইলে ফাউল করে রোনালদোর হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ১০:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১:২৪

কোচ বদলালেও আল নাসরের ভাগ্য বদলায়নি। সৌদি প্রো লিগে বরং আরেকটি হারে শিরোপা জেতার পথে বড় ধাক্কা খেয়েছে। আল হিলালের কাছে পরাজিত হয়েছে ২-০ গোলে।

দলের পরাজয়ের দিনে সবচেয়ে বাজে কাজটি করেছেন অধিনায়ক ও প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। ডব্লিউডব্লিউই-র রেসলাদের মতো প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন।      

বোঝা যায় দলের হতাশার দিনে হয়তো মেজাজ হারিয়ে ফেলেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ঘটনাটি ঘটেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। রোনালদো বলের দখল নেওয়ার সময় আকস্মিকভাবেই গুস্তাভো কুয়েলাকে জাপটে ধরেন। তার পর রেসলারদের মতো পেছনে সজোরে টেনে বসিয়ে দেন মাটিতে। মুহূর্তের ঘটনায় হতবাক হন সকলেই।

অবশ্য অপরাধের গুরুত্ব বিবেচনায় রোনালদো অল্পতেই পার পেয়ে গেছেন। রেফারি মাইকেল ওলিভার শুধু হলুদ কার্ড দেখিয়েছেন তাকে।  

বাজে রাত কাটিয়ে শিরোপা জয়ের পথেও বড় ধাক্কা খেয়েছে আল নাসর। ২৪ ম্যাচে তাদের অর্জন ৫৩ পয়েন্ট। শীর্ষে থাকা আল ইতিহাদের অবশ্য ২৩ ম্যাচে ৫৬। লিগে বাকি আছে আর ৬টি ম্যাচ। 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী