এমবাপ্পের জোড়া গোলে শিরোপার আরও কাছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ০৪:২৬আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৪:২৯

রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপার আরও কাছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অঁজের মাঠে ২-১ গোলে জিতেছে তারা।

শুক্রবারের জয়ে ৬ ম্যাচ হাতে রেখে ৭৫ পয়েন্ট পিএসজির। দুই নম্বরে থাকা মার্শেই এর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। এই মৌসুমে ৩২ লিগ ম্যাচে মাত্র তিনটি জেতা অঁজে পাত্তা পায়নি।

নবম মিনিটে বক্সের বাইরে থেকে মেসির লম্বা ক্রস গোলমুখের সামনে থেকে হুয়ান বার্নাট ভলি করেন। বল প্রথমে পায়ে রাখতে না পারলেও ঘুরে জাল কাঁপান এমবাপ্পে। ২৬ মিনিটে মেসির থ্রু বল ধরে বক্সের ডানদিক দিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।

বিরতির ৭ মিনিট আগে স্বাগতিক গোলকিপার বার্নার্ডোনি বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া মেসির শট ফিরিয়ে দেন।

খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে সাদা থিওব ব্যবধান কমান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দলটির অবনমন প্রায় নিশ্চিত।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী