বুসকেটস-আলবার সঙ্গে ডিনার, বার্সায় কি ফিরছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ১৭:২১আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৭:২১

কদিন আগে স্ত্রী সন্তানদের সঙ্গে করে ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় পা রাখেন লিওনেল মেসি। সাবেক ক্লাবে তার ফেরার গুঞ্জন আরও জোরালো হয়। এবার কাতালুনিয়া ক্লাবের সাবেক সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনা ফরোয়ার্ডের ছবি প্রকাশের পর তাতে নতুন মাত্রা যোগ হলো।

অল্প কদিনের জন্য বার্সেলোনায় এসেছেন মেসি। বার্সার বর্তমান তারকা খেলোয়াড় ও তার সাবেক সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটসের সঙ্গে ডিনার করেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে একসঙ্গে ছবি তোলেন, সঙ্গে তাদের পরিবারের সদস্যরা ছিলেন। টিওয়াইসি স্পোর্টস সেই ছবি প্রকাশের পর আগামী মৌসুমে মেসির ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে।

রেস্তোরাঁ থেকে বেরিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে কিছু ভক্তের সঙ্গে ছবি তোলেন।

গত ফেব্রুয়ারিতেও বার্সায় যান মেসি। সাবেক সতীর্থদের সঙ্গে দেখাও করেন। সেবার তার ফেরার নিয়ে এত আলোচনা হয়নি, যতটা এবার হচ্ছে। 

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। নতুন করে সেটা বাড়ানোর কোনও ইঙ্গিত নেই। ফ্রি এজেন্ট হিসেবে ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে কানকথা শোনা যাচ্ছে। অবশ্য বার্সা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে লংঘন না করে কীভাবে তাদের রেকর্ডধারী খেলোয়াড়কে ফেরানো যায়, সেই পথ খুঁজে বেড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, এই মৌসুমের একেবারে শেষ দিকে চূড়ান্ত কিছু হতে যাচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী