শ্রীলঙ্কা নেই, সৌদি আরব-মালয়েশিয়ার জন্য অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ১৭:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৭:৩২

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এবার শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু ফিফার সাসপেনশন প্রত্যাহার না হওয়ায় এখন আর সেই সুযোগ নেই। ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাফে আপাতত দক্ষিণ এশিয়ার ৬টি দেশ থাকছে। এরই সঙ্গে অতিথি দেশ হিসেবে সৌদি আরব ও মালয়েশিয়ার সাড়া পাওয়ার অপেক্ষায় কর্তৃপক্ষ।

গত ২০ এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করা হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে লঙ্কানদের ফুটবলে কোনও সুখবর মিলেনি। সাসপেনশন বহাল থাকায় এবারের সাফে তাদের খেলার সুযোগ নেই।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শ্রীলঙ্কা এবার খেলছে না। আমরা সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছি। তবে এখনও কোনও সাড়া পাইনি। আরও দুয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হবে।’

সাফের ড্র ১২ মে হওয়ার কথা রয়েছে। এর আগে অতিথি দল ঠিক না হলে হয়তো তখন ৬ দল নিয়েই হতে পারে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের