তুর্কমেনিস্তানের বিপক্ষে তিন গোলে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ১৯:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৯:২৬

সিঙ্গাপুরে নতুন মিশনে প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের খেলায় তুর্কমেনিস্তানের বিপক্ষে তিন গোলে এগিয়ে রয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে দুটি গোল দিয়ে চালকের আসনে রুমা-পুজারা। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকে। পুজা দাস ৩ মিনিটের সময় প্রথম লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন। দুই মিনিট পর থুইনু মারমা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর তৃতীয় গোল পেতে বাংলাদেশের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে।

আক্রমণ ধরে অধিনায়ক রুমা আক্তার ৩৯ মিনিটে তৃতীয় গোল করে দলের ব্যবধান বাড়িয়ে নেন। তিন গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী