সৌদি আরবকে নিয়ে মেসির পোস্টে বাড়লো রহস্য

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ০১:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০১:৩৬

দিন যতই ঘনিয়ে আসছে, লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হচ্ছে। অন্তত পিএসজির সঙ্গে আর তিনি থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত। ৩০ জুন আসতে আর দুই মাস। এখনও ফরাসি চ্যাম্পিয়নরা তার চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে নীরব। 

এই সুযোগে মেসির ভবিষ্যৎ ঠিকানা নিয়ে গুঞ্জনের শেষ নেই। সাবেক ক্লাব বার্সেলোনা তাকে নিতে উঠেপড়ে লেগেছে। কিন্তু গোলমাল হচ্ছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে। এছাড়া মেজর সকার লিগ ক্লাব ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছে। আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ ফেরাতে তৎপর সৌদি আরবের ক্লাব আল হিলাল।

ঠিক এমন সময়ে সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট রহস্য বাড়ালো। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে শনিবার রাতে পোস্ট দেওয়া হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজে। একটি খেঁজুর বাগানের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এত সবুজ? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি।’

মেসির এই পোস্টের পর ভক্তদের মধ্যে শোরগোল পড়েছে। তাহলে কি আর্জেন্টিনা অধিনায়কও সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন? আবারও কি দেখা যাবে দুই বিশ্বসেরা ফুটবলারের প্রতিদ্বন্দ্বিতা। রেকর্ড বেতন দিয়ে তাকে নিতে বসে আছে আল হিলাল!

অবশ্য মেসির সৌদি যাওয়ার গুঞ্জন হিসেবে এই পোস্টকে শক্তভাবে দাঁড় করানো যায় না। তিনি সৌদি আরবের পর্যটনের দূত। সেই দায়িত্ব থেকেও এই পোস্ট দিয়ে থাকতে পারেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের