সিঙ্গাপুরে গ্রুপসেরা হয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ২২:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২২:০১

কথা রেখেছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রুপ সেরা হয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে। তাতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বেও জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জালান বেসার স্টেডিয়ামে এমন ম্যাচ জিতে উচ্ছ্বসিত সবাই।

রবিবার আগে থেকেই মাঠে প্রবাসী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। তাদের হতাশ করেননি রুমা-সুলতানারা। গ্রুপ সেরা হয়েই মাঠে উৎসব করেছে। দলটির কোচ গোলাম রব্বানী ছোটন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘অভিনন্দন জানাই সব খেলোয়াড়দের। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। ঢাকায় বলে এসেছিলাম গ্রুপ সেরা হবো। আমাদের আত্মবিশ্বাস ছিল। সবাই সাফল্যের সঙ্গে খেলতে পেরেছে।’ 

সেপ্টেম্বরে হবে দ্বিতীয় পর্ব। আট দল দুই গ্রুপে মুখোমুখি হবে। ছোটন দ্বিতীয় পর্ব নিয়েও আশাবাদী, ‘পরের পর্ব কঠিন হবে। সেখানে গ্রুপ সেরা দল খেলবে। যদিও আমাদের আগের অভিজ্ঞতা আছে। ২০১৭ সালে থাইল্যান্ডে চূড়ান্ত পর্ব ও ২০১৯ সালে দ্বিতীয় পর্ব খেলেছি। সামনে চার মাস সময় আছে। আশা করছি, এবারও ভালো করতে পারবো।’ 

জিতলেও আজ দল কতটুকু ভালো করতে পারবে তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন ছোটন। ম্যাচের পর সেটি গোপন করেননি, ‘এই দলটি নতুন। সংশয় ছিল কী করবে তারা। তবে ওরা আজ সিঙ্গাপুরের মাঠে যেভাবে দুর্দান্ত খেলেছে তা প্রশংসনীয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের