সৌদি সফর: মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৩, ০১:২৭আপডেট : ০৩ মে ২০২৩, ০২:৪৬

সপরিবারে সৌদি আরব সফরে গেছেন লিওনেল মেসি। পরে জানা গেলো কাজটা তিনি করেছেন পিএসজির অনুমতি ছাড়াই! নিয়ম ভাঙায় তার ওপর নেমে এসেছে শাস্তির খড়গ। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি জায়ান্টরা।    

আরও পড়ুন: সৌদি আরব সফরে মেসি

রবিবার লরিয়াঁর কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পরই সৌদি আরব সফরে যান তিনি। ওই ম্যাচে মেসি ৯০ মিনিটই খেলেছিলেন। বিবিসি জানিয়েছে, মেসি সফরটির জন্য ক্লাবের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি পিএসজি। আর্জেন্টাইন তারকা সৌদি আরবের পর্যটন দূত হওয়ায় বিষয়টিকে অতটা পাত্তাও দেননি। নিজের বাণিজ্যিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঠিকই আরব দেশটিতে সফর করেছেন। এখন নিষেধাজ্ঞার ফলে মেসি এই সময়ে ক্লাবের হয়ে কোনও ম্যাচ খেলা তো দূরের কথা। অনুশীলনেও অংশ নিতে পারবেন না।  পাবেন না আর্থিক সুবিধাও। 

এমন একটা সময় মেসি ঝামেলায় পড়লেন যখন নাকি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে তার। তাছাড়া মার্চেই বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইউস্তে দাবি করেছেন, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে তার সঙ্গে যোগাযোগ রাখছে কাতালান জায়ান্টরা। 

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে