চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল

মিলান ডার্বির প্রথম লেগ জিতে এগিয়ে থাকলো ইন্টার

স্পোর্টস ডেস্ক 
১১ মে ২০২৩, ০২:৫৯আপডেট : ১১ মে ২০২৩, ০৩:২৭

মিলান ডার্বি বলে কথা। এক শহরের দুই ক্লাব ইন্টার মিলান-এসি মিলান; যারা খেলে থাকে একই মাঠ সান সিরোয়। অতীত ইতিহাস বলে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে তাদের ডার্বি রোমাঞ্চ যেমন ছড়ায়, ছড়ায় উত্তেজনাও। কিন্তু এবারের ডার্বির বিশেষত্ব হলো প্রায় ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে তারা। তাতে প্রথম লেগটা ২-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে থাকলো ইন্টার।

আজকের ম্যাচটা ছিল মিলানের হোম আর ইন্টারের জন্য অ্যাওয়ে। ১১ মিনিটের মধ্যেই ম্যাচটা নিজেদের করে নেয় সিমোন ইনজাগির দল। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে ওপেনিং ১১ মিনিটেই পেয়ে যায় দুই গোলের অগ্রগামিত! পরে এই পিছিয়ে থাকা চাপ হয়ে ধরা দিয়েছে মিলান শিবিরে।

প্রায় ২০ বছর পর ইতালিয়ান দুই ক্লাব সেমিফাইনালে মুখোমুখি হওয়ায় সান সিরোয় টিকিটের আবেদন পড়েছিল ২০ লাখ! সেই রোমাঞ্চ গায়ে মাখতে মাঠে হাজির ছিলেন টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচও। খেলা শুরুর ৮ মিনিটেই কর্নার থেকে প্রথম গোল পায় ইন্টার। হাকান চালহানোলুর কর্নার থেকে ভলিতে জাল কাঁপান এডিন জেকো। তিন মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেখিতারিয়ান। 

১৫ মিনিটে মিলিত আক্রমণে ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু কয়েকবারের চেষ্টার পরেও লক্ষ্যে থাকেনি তাদের শট। ২৩ মিনিটেও আক্রমণে গিয়েছিলেন জেকো। তার নেওয়া শট লক্ষ্যের অনেক ওপর দিয়ে চলে গেছে।  

৩০ মিনিটে এসি মিলান আক্রমণে গেলেও তাদের শট আঘাত করে সাইড নেটে। পরের মিনিটে অবশ্য পেনাল্টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। সিমন কায়ের বক্সের মধ্যে মার্তিনেজকে ফেলে দিলে শুরুতে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ফাউল করে হলুদ কার্ডও দেখেন কায়ের। কিন্তু ভার রিভিউর পর দুটি সিদ্ধান্তই বাতিল করেছেন রেফারি। তার কয়েক মিনিট পর গোল করার সুবর্ণ সুযোগ মিস করেন মার্তিনেজ। শট নিলেও তা বারের অনেক ওপর দিয়ে গেছে।  

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও ব্যবধান একই থেকেছে। একই অবস্থা ছিল দ্বিতীয়ার্ধেও।  

দ্বিতীয়ার্ধে ফিরতেই আক্রমণে ধার বাড়ায় মিলান। পুরো ম্যাচে এই প্রথম ইন্টারের রক্ষণের দুর্বলতার সুযোগে ৫২ মিনিটে গোল করার কাছেই চলে গিয়েছিলেন মেসিয়াস। কিন্তু সেটি ঠিকমতো কাজে লাগাতে না পারায় বল চলে যায় লক্ষ্যের বাইরে। দুই মিনিট পর জেকোর দারুণ চেষ্টা এক পা দিয়ে সেভ করেছেন মিলান গোলকিপার। 

তার পর মিলানের হয়ে সবচেয়ে সুবর্ণ সুযোগটি মিস করেছেন তোনালি। ইন্টারের বক্সে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে এই মিডফিল্ডার দারুণ এক সুযোগ পেয়েছিলেন। দুর্ভাগ্য তার নেওয়া শট গিয়ে আঘাত করেছে বাম পোস্টে!

প্রথম লেগ ২-০ গোলে জেতা অনেক বড় এডভানটেজ ইন্টারের। তাতে ২০০৯-১০ মৌসুমের পর আবারও শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। তাছাড়া সর্বশেষ ইতালিয়ান ক্লাব হিসেবে ইন্টারই চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী