পিএসজিতে যাওয়ার খবর হেসে উড়িয়ে দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৩, ১৫:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ১৫:৩৯

পিএসজির পরবর্তী কোচ হিসেবে হোসে মরিনহোর নাম শোনা যাচ্ছিল। গুঞ্জন ডালপালা মেলার আগেই স্বঘোষিত স্পেশাল ওয়ান নাকচ করে দিলেন সব। এমন খবর শুনে তা হেসে উড়িয়ে দিয়েছেন তিনি।

এএস রোমার দায়িত্ব সামলানো মরিনহোর ইতালিয়ান ক্লাবটিতে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। তার মাঝেই পিএসজিতে যাওয়ার গুঞ্জনে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া মরিনহোর প্রতিক্রিয়া ছিল এমন, ‘কী বললেন পিএসজি? ওরা যদি আমার খোঁজ করেও থাকে, তাহলে ওরা আমাকে পায়নি। আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেনি।’

পিএসজির বর্তমান অবস্থাই এমন গুঞ্জন ছড়ানোর জন্য দায়ী। কোচ হিসেবে ক্রিস্তফ গালতিয়েরের অবস্থান দিন দিন নাজুক হতে চলেছে। কিছুদিন আগে আরএমসি স্পোর্টস জানিয়েছিল, প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) উপদেষ্টা লুইস কাম্পোসের কোচ হিসেবে মরিনহোকেই পছন্দ। তাছাড়া পর্তুগিজ হওয়ায় দু’জনই একে অপরকে চেনেন কলেজ জীবন থেকে। কাম্পোস মনে করেন, দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী মরিনহো গালতিয়েরের যোগ্য উত্তরসূরি। কাম্পোস আনুষ্ঠানিক প্রস্তাব দেননি। তবে ওই প্রতিবেদন অনুযায়ী পুরোনো বন্ধুর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে সম্ভাব্য কোচিংয়ের চাকরির বিষয়ে কথা বলেছেন। কিন্তু মরিনহোর কথায় মনে হচ্ছে সবই বানানো গল্প।

মরিনহো বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দায়িত্ব পালন করছেন। তার অধীনে গত মৌসুমে তারা জিতেছে ইউরোপা কনফারেন্স লিগ। সিরি আ’তেও রোমা অবস্থান করছে সাত নম্বরে। চতুর্থ স্থানে থাকা ইন্টারের চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে। ইতালিয়ান ক্লাবটির হয়ে মরিনহোর চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। তিনি সেখানেই নিজের মেয়াদ পূরণে দৃঢ়প্রতিজ্ঞ!

 

/এফআইআর/  
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী