ম্যানচেস্টার বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ভিনিসিউসরা, নেই বাস!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৩, ২৩:৫৫আপডেট : ১৬ মে ২০২৩, ২৩:৫৫

চ্যাম্পিয়নস লিগের মতো একটা শীর্ষ প্রতিযোগিতা, রিয়াল মাদ্রিদের মতো বড় একটা দল! সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে ইংল্যান্ডে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার ভিনিসিউসরা। 

ম্যানচেস্টার বিমানবন্দরের বাইরে মঙ্গলবার আধঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে রিয়ালের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। কারণ তাদের জন্য নির্ধারিত বাস সময়মতো পৌঁছাতে পারেনি। প্রায় ৪০ মিনট পর বাস তাদের সামনে দাঁড়ায়। ততক্ষণে কোচ কার্লো আনচেলত্তির হতাশা চরমে উঠেছিল। তার চোখেমুখে ছিল বিরক্তির ছাপ।

ম্যানচেস্টার বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ভিনিসিউসরা, নেই বাস!

অবশ্য করিম বেনজেমা ও ভিনিসিউসরা এই সময়টা হাসি ঠাট্টা করে কাটিয়েছেন। লুকা মদরিচ খুশি হতে পারেনি, তার অভিব্যক্তি বলে দিচ্ছিল সেটা।

দেরিতে হলেও রিয়াল টিম কোচ বিমানবন্দরে পৌঁছায় এবং দলকে নিয়ে হোটেলে রওনা হয়।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হবে রিয়াল। ১-১ গোলে প্রথম লেগ হয়েছিল ড্র। দ্বিতীয় ফাইনালের লক্ষ্য ম্যানসিটির, আর ১৫তম ট্রফি ছুঁয়ে দেখতে চায় মাদ্রিদ ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম