সেরা হতে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৩, ২১:৩২আপডেট : ২২ মে ২০২৩, ২১:৩৪

ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তাদের আগে ইংলিশ ফুটবলে যে কীর্তি গড়েছিল কেবল হাডার্সফিল্ড টাউন, আর্সেনাল, লিভারপুল ও ম্যানইউ (দুইবার)। ছয় বছরে পাঁচটি ট্রফি জেতার পর সিটিজেনদের অন্যতম সেরা দল বলাই যায়! কিন্তু আপত্তি আছে কোচ পেপ গার্দিওলার। চ্যাম্পিয়নস লিগ ট্রফি না জেতা পর্যন্ত ম্যানসিটির রাজত্ব সম্পূর্ণ হবে না মনে করেন তিনি।

রবিবার চেলসির বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা উৎসব করে ম্যানসিটি। আগের দিন আর্সেনাল হেরে যাওয়ায় চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় তাদের। সেই আনন্দ তারা উদযাপন করলো জয় দিয়ে।

ইতিহাসের সেরা দলগুলোর কাতারে কি ম্যানসিটিকে রাখা যায়! গার্দিওলা বললেন, এজন্য প্রথমে জিততে হবে চ্যাম্পিয়নস লিগ।

ট্রফি হাতে নেওয়ার পর স্প্যানিশ কোচ বলেন, ‘ছয় বছরে পাঁচটি জেতার কথা কল্পনা করিনি। আমরা বিশেষ কিছু করেছি, সেই অনুভূতি হচ্ছে আমার মধ্যে। কিন্তু অন্যতম সেরা (দল) বিবেচিত হওয়ার জন্য আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, নয়তো এটা অসম্পূর্ণ।’

আগামী ১০ জুন ইস্তানবুলে ইউরোপ সেরা হওয়ার ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তার আগে ম্যানইউর বিপক্ষে এফএ কাপের ফাইনালও রয়েছে। ট্রেবল জয়ের হাতছানি সামনে।

গার্দিওলা বললেন, ‘খেলোয়াড়রা এখন উদযাপন করতে পারে। কিন্তু ফাইনালের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময়ও এখন। আরও দুটি খেলা (প্রিমিয়ার লিগ) আছে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন মনে হচ্ছে আমরা একটু ক্লান্ত, দীর্ঘ পথ ছিল। অনেকের প্রবণতা হতে পারে হয়ে গেছে, কিন্তু আশা করবো সেটা দ্রুত মন থেকে চলে যাবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী