বিশ্বের শীর্ষ পাঁচে থাকবে সৌদি লিগ: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৩, ১২:৪০আপডেট : ২৪ মে ২০২৩, ১২:৪০

আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর পা পড়ায় সৌদি আরবের ফুটবল নিয়ে আগ্রহ, কৌতূহল থাকে এখন তুঙ্গে। আকর্ষণও বেড়ে গেছে আগের চেয়ে অনেক। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বাস, সৌদি প্রো লিগ দ্রুতই বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নেবে।

জানুয়ারিতে আল নাসরে চুক্তি করেন রোনালদো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার বার্ষিক বেতন রেকর্ড ২০ কোটি ইউরো। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ ও ইতালির সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাসে খেলে মধ্যপ্রাচ্যে পা রেখেছেন তিনি। তার যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যে সৌদি প্রতিযোগিতার মানের উন্নতি হয়েছে বললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

সৌদি এসএসসি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা অনেক ভালো আগের চেয়ে এবং সৌদি লিগও অনেক উন্নত হচ্ছে, পরের বছর আরও উন্নত হবে। ধাপে ধাপে আমি মনে করি এই লিগ বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে থাকবে। কিন্তু তাদের সময়, খেলোয়াড় ও পরিকাঠামো প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি এই দেশের অপার সম্ভাবনা রয়েছে। তাদের মানুষগুলো চমৎকার এবং আমার মতে, লিগ সেরা হতে যাচ্ছে।’

দেশের লিগ নিয়ে সৌদি আরবও বেশ উচ্চাকাঙ্ক্ষী। সম্প্রতি রিয়াদ ক্লাব আল হিলাল রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বলে রয়টার্স জানায়।

মঙ্গলবার সৌদি লিগে আল শাবাবের কাছে দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ এ জেতে আল নাসর। জয়সূচক গোলটি করেন রোনালদো। ম্যাচ শেষে তার টুইট, ‘ঘুরে দাঁড়িয়ে জেতার দারুণ দলগত মানসিকতা। আমাদের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে সঙ্গে থাকার জন্য ভক্তদের জানাই অনেক ধন্যবাদ।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী