ভিনিসিয়ুসকে সমর্থনে দুই আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩, ১২:৪৮আপডেট : ২৭ মে ২০২৩, ১২:৪৮

চলতি মৌসুমে লা লিগায় দশবার বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে দর্শকদের এমন আচরণ সীমা ছাড়িয়ে যায়। তারপর থেকে ফুটবল বিশ্বে এনিয়ে চলছে তুলকালাম। লা লিগা প্রেসিডেন্ট থেকে শুরু করে ফিফার প্রধানও সোচ্চার কণ্ঠ প্রকাশ করেছেন। বর্তমান ও প্রাক্তন ফুটবলাররাও সমর্থন জানিয়েছেন রিয়াল তারকাকে। এবার বর্ণবাদের বিরুদ্ধে জাতীয় প্রচারণার অংশ হিসেবে ব্রাজিল আফ্রিকার দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, জুনে গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ১৭ জুন বার্সেলোনায় গিনি এবং তিন দিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এছাড়া সিবিএফ এই সপ্তাহ থেকে ব্রাজিলিয়ান লিগ ম্যাচগুলোতে বর্ণবাদের বিরুদ্ধে জাতীয় প্রচারণা শুরু করেছে। স্লোগান ‘বর্ণবাদ থাকলে কোনও খেলা হবে না।’ মার্চে ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেছিলেন, ‘আমরা চাই বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধে ব্রাজিল নেতৃত্ব দিক।’

এখনও স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হয়নি। সামনের দুটি ম্যাচেও তাই ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেস দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনায় চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে একদিনের ছুটি নিয়ে রবিবার রিও ডি জেনেইরোতে এই দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করবেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী