মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩, ১৬:০৫আপডেট : ২৭ মে ২০২৩, ১৬:০৫

আগামী মাসে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে এখনও ফিসফাস চলছে। আর্থিক সংকটের বাধা সত্ত্বেও ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে আলোচনা জোরেশোরে হচ্ছে। যদি তিনি ফেরেন, তবে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, মেসি ফিরলে তাকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা। ২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান।

চলতি মৌসুমের পর বুশকেটস ও আরেক সিনিয়র খেলোয়াড় জর্ডি আলবা চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী মেসিকে ফিরিয়ে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার পরিকল্পনা করছে বার্সা। আর যদি তাকে ফেরানো সম্ভব না হয়, রবার্ট লেভানডোভস্কি কিংবা রোনাল্ড আরাউজো হবেন দলের নতুন অধিনায়ক।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের