পিছিয়ে পড়া রিয়ালকে জোড়া গোলে জেতালেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ০১:০৫আপডেট : ২৮ মে ২০২৩, ০১:১১

রায়ো ভায়েকানোর মাঠে শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতান রদ্রিগো। ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আরেকবার নায়কের ভূমিকায়।

সেভিয়ার মাঠে শনিবার লা লিগায় পিছিয়ে পড়েছিল রিয়াল। দুই অর্ধে দুটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিলেন রদ্রিগো।

২-১ গোলে ১০ জনের সেভিয়ার বিপক্ষে জিতেছে রিয়াল। ইনজুরিতে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না। তাদের অনুপস্থিতিতে ফের ঝলক দেখান রদ্রিগো। 

মাত্র তিন মিনিটেই রিয়ালকে পেছনে ফেলে সেভিয়া। রাফা মির বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শটে গোল করেন। ১৪ মিনিটে রদ্রিগোর শট বাঁ দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হলে মাদ্রিদ ক্লাবের সমতায় ফেরা হয়নি।

তবে আধঘণ্টার মধ্যে স্কোর ১-১ করে রিয়াল। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে ডানপায়ের শটে জাল কাঁপান রদ্রিগো। বিরতির আগের পাঁচ মিনিটের মধ্যে মার্কোস আকুনা ও এরিক লামেলা সেভিয়াকে এগিয়ে রাখার সুযোগ নষ্ট করেন। দুজনের শটই গোলবারের ওপর দিয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে শুরুর দিকে সেভিয়া রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল। তবে লক্ষ্যে রাখতে পারেনি বল। বরং ৬৯ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে বক্সের মধ্যে থেকে রদ্রিগো ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন। 

৮৩ মিনিটে মার্কোস আকুনা সরাসরি লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলে সেভিয়া। তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাঁচ মিনিট পর রিয়াল তৃতীয় গোলের সুযোগ তৈরি করেছিল। দানি কেবায়োসের বাড়ানো বলে ক্রুস বক্সের মধ্যে থেকে শট নিলে গোলকিপারের কাছে পরাস্ত হন। দ্বিতীয়ার্ধে ১০ মিনিট সময় যোগ করা হলেও স্কোর পাল্টায়নি। 

আগেই বার্সার কাছে শিরোপা হারানো রিয়াল ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তাদের শেষ ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী