শিরোপা নিশ্চিতের কয়েক মিনিট পর বরখাস্ত বায়ার্নের সিইও

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ০২:২৫আপডেট : ২৮ মে ২০২৩, ০২:২৮

চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর বায়ার্ন মিউনিখের ভেতরে ভেতরে চলছিল দমবন্ধ করার মতো পরিস্থিতি। বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ২ পয়েন্ট পেছনে থেকে শেষ ম্যাচ খেলতে নেমে অনেকটা অপ্রত্যাশিতভাবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে মিউনিখ ক্লাব। টানা ১১তম শিরোপা নিশ্চিতের পরপরই এলো বরখাস্তের খবর। দল ট্রফি নিয়ে উদযাপনের আগেই ছাঁটাই করা হলো জার্মানির লিজেন্ডারি গোলকিপার অলিভার কানকে। 

সুপারভাইজরি বোর্ডের সদস্য হিসেবে ২০২০ সালে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্নে ফেরেন সাবেক গোলকিপার। দুই বছর পর কার্ল হেইঞ্জ রুমেনিগের কাছ থেকে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পান। 

কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই দুইবারের বর্ষসেরা জার্মান ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বায়ার্ন। ডাক্তারের নির্দেশে দলের শিরোপা উদযাপনে কান অনুপস্থিত ছিলেন বলে ক্লাবের দাবি। তবে বায়ার্নের সাবেক অধিনায়ক টুইটারে জানালেন অন্য কথা, ‘আমাকে ক্লাব যেতে দেয়নি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বাজে দিন, ছেলেদের সঙ্গে শিরোপা উৎসবে থাকতে পারলাম না।’

কানের সঙ্গে দলের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদিচকেও বরখাস্ত করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট হার্বার্ট হেইনার জানান, শুক্রবারই তাদেরকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার বুন্দেসলিগার ম্যাচে কোলনেকে ২-১ গোলে হারায় বায়ার্ন। অন্যদিকে শীর্ষে থেকে মেইঞ্জকে স্বাগত জানানো বরুসিয়া ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করে। দুই দলেরই সমান ৭১ পয়েন্ট ছিল, কিন্তু গোলব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় মিউনিখের ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের