আবারও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা দিলেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ১৮:২৩আপডেট : ২৯ মে ২০২৩, ১৯:১৪

দেশে প্রথমবারের মতো মেয়েদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফে। গত ১৫ মে হওয়ার কথা থাকলেও তা আদতে মাঠে গড়াতে পারেনি। গুঞ্জন উঠেছিল, নারীদের নিয়ে লিগ না-ও হতে পারে। তবে আজ সোমবার (২৯ মে) বাফুফের জরুরি সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন নতুন করে লিগ শুরুর ঘোষণা দিয়েছেন। আগামী ১০ জুন থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর নতুন তারিখ নির্ধারণ হয়েছে।

জরুরি সভা শেষে সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ ১০ জুন থেকে শুরু হবে। ১২ দিনে হবে ১৩টি ম্যাচ। এটা এখন বলা দরকার যে ফিফা উইন্ডোতে লিগ করছি, যেন বিদেশি খেলোয়াড় আসতে পারে। না হলে আসতে পারবে না। চার দল নিয়ে হবে।’

মেয়েদের লিগটা পরীক্ষামূলক হিসেবে এই বছর আয়োজন করছে বাফুফে। এটা ফলপ্রসূ হলে সামনের দিকে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সালাউদ্দিন, ‘আপাতত এক বছরের জন্য হবে। যদি দেখা যায় এটা ফলপ্রসূ হয়েছে তাহলে ৫ থেকে ১০ বছরের জন্য করার চিন্তা থাকবে। এখন আপাতত ট্রায়াল বেসিস হবে।’

এই লিগের স্বত্ব কিনেছে কে স্পোর্টস। তারা এর জন্য বাফুফেকে ২০ লাখ টাকা দেবে। সেই টাকা অনূর্ধ্ব-১৭ সাফে সাফল্য পাওয়া মেয়েদের দেওয়া হবে বলে সালাউদ্দিন জানালেন, ‘ওরা ২০ লাখ টাকা দেবে। অনূর্ধ্ব-১৭ দল যারা সাফে চ্যাম্পিয়ন (আসলে রানার্সআপ হয়েছে) হয়েছে, তাদের বোনাস দিতে পারিনি। এটা যেন তাদের দেওয়া হয়।’

১২ দিনের মধ্যে বিদেশি খেলোয়াড় এনে লিগ আয়োজন সম্ভব কিনা প্রশ্নে সালাউদ্দিনের জবাব, ‘তাদের প্রস্তুতি আছে বলেই তারিখ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো মেয়েদের ডিম্যান্ড এটা যেন হয়। বাফুফে দেখবে এই লিগ আয়োজনে কোনও বদনাম যেন না হয়। লজিস্টিক সাপোর্ট তো আছেই।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে