বার্সার প্রস্তাব ফিরিয়ে আল হিলালে যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৩, ১২:২৭আপডেট : ০২ জুন ২০২৩, ১২:২৭

ক্রিস্তফ গালতিয়ের নিশ্চিত করেছেন, পিএসজিতে আর এক ম্যাচ খেলে প্যারিস ছাড়ছেন লিওনেল মেসি। এখন ঘুরেফিরে প্রশ্ন একটাই- কোথায় যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক? সম্ভাব্য ঠিকানা দুটি, বার্সেলোনা আর আল হিলাল। ডেইলি এক্সপ্রেস বলছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাবেই যাচ্ছেন তিনি। আরেক ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও বলছে একই কথা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়টিকে কোচিং করার সুযোগ আমার হয়েছে। লিগের এই ম্যাচটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। আশা করবো এই ম্যাচে সে উষ্ণ অভ্যর্থনা পাবে।’

দুই বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট মেসি। বার্সা তাকে নিতে কোমর বেঁধে নেমেছিল। স্প্যানিশ জায়ান্টদের কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ন্যু ক্যাম্পে ফেরা ৯৯ শতাংশ মেসির ওপরই নির্ভর করছে। ডেইলি এক্সপ্রেস বলছে, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বার্সাকে না করে দিয়েছেন।

সাংবাদিক গুইলেম বালাগুয়ে বিবিসিকে বলেছেন, লা পুলগাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে হতো বার্সাকে। কিন্তু তারা ব্যর্থ। তাতে করে সৌদি আরবেই মেসির যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত বার্সা শেষ চেষ্টা করে যাবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ