সৌদি ফুটবলে মেসিদের স্বাগত জানাবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৩, ১৩:১৯আপডেট : ০২ জুন ২০২৩, ১৩:১৯

সৌদি আরবে প্রত্যাশা পূরণ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। আল হিলালে রেকর্ড বেতনে চুক্তিবদ্ধ হয়ে প্রথম মৌসুম শেষ করেছেন খালি হাতে। তবে প্রাপ্তির খাতা শূন্য হলেও সৌদি ফুটবলেই থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। আর লিওনেল মেসি ও করিম বেনজেমাদের যোগ দেওয়ার গুঞ্জনে রোনালদো বললেন, তাদের স্বাগত জানাবেন।

গত এপ্রিলে গুঞ্জন ওঠে, আল হিলালে রেকর্ড বেতনে যোগ দিচ্ছেন মেসি। সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে বৃহস্পতিবার পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের ঘোষণায়, এই মৌসুমের পর আর প্যারিসে থাকছেন না আর্জেন্টিনার ফরোয়ার্ড। এদিকে কানাঘুষা চলতে থাকে, আল ইত্তিহাদে চুক্তি করছেন বেনজেমা। যদিও ফরাসি ফরোয়ার্ড একে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। সাফ জানিয়ে দেন, আগামী মৌসুমে চুক্তি শেষ হলে পরে অন্য কোথাও যাওয়ার কথা ভাববেন।

রোনালদোর মতে, এই বড় তারকারা এলে সৌদি লিগের উন্নতি তরান্বিত হবে, ‘তারা যদি আসে, বড় খেলোয়াড়, বড় নাম, তরুণ খেলোয়াড়, ‘বুড়ো খেলোয়াড়,’। তাদেরকে স্বাগতম। কারণ এটা হলে লিগ কিছুটা উন্নতি করবে।’

এর আগে রোনালদো জানান, বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে জায়গা করে নিতে যাচ্ছে সৌদি প্রো লিগ। এজন্য আরও উন্নতি করতে হবে। সবশেষ তিনি বলেন, ‘লিগ খুব ভালো। কিন্তু আমি মনে করি আমাদের উন্নতির আরও অনেক সুযোগ আছে। লিগ প্রতিযোগিতাপূর্ণ। খুব ভালো দল আছে,  অনেক ভালো আরব খেলোয়াড় আছে, কিন্তু পরিকাঠামোয় তাদের উন্নতি করতে হবে। এমনকি রেফারি, ভিএআর পদ্ধতি হতে হবে আরও দ্রুত। আমার মতে আরও কিছু ছোট ব্যাপারগুলোতে উন্নতি করতে হবে। আমি এখানে খুশি। আমি এখানে থেকে যেতে চাই। আগামী পাঁচ বছরে সৌদি লিগ বিশ্বের বিশ্বের পাঁচটি শীর্ষ লিগের মধ্যে থাকতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী