অবনমন ঠেকাতে না পেরে চার ম্যাচেই শেষ অ্যালারডাইসের চাকরি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৩, ১৯:৫২আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:৫২

প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঠেকাতে ব্যর্থ হয়ে লিডস ইউনাইটেডের চাকরি ছাড়লেন স্যাম অ্যালারডাইস।

২০২১ সাল থেকে ডাগআউটের বাইরে থাকা অ্যালারডাইস সম্প্রতি জাভি গ্রাসিয়ার স্থলাভিষিক্ত হন। লিডসকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখার জন্য মাত্র চার ম্যাচ হাতে পান তিনি। কিন্তু একটিও জিততে পারেনি দল, হেরেছে তিন ম্যাচ, ড্র আরেকটি।

প্রিমিয়ার লিগে তিন বছর খেলার পর এখন চ্যাম্পিয়নশিপে নেমে গেলো লিডস। কোচের পদটিও হলো শূন্য। ক্লাব এক ঘোষণায় জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়া হবে।

মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করা অ্যালারডাইস না থাকার সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি সম্ভাব্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের চ্যালেঞ্জ গ্রহণের ব্যাপারে নিশ্চিত নই। এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি অঙ্গীকারবদ্ধ হতে পারছি না।’ লিডসের সিইও আঙ্গুস কিনেয়ার বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট সাহস দেখানোয় এবং আমাদের রক্ষার সর্বাত্মক চেষ্টা করায় আমরা স্যামকে ধন্যবাদ জানাই।’

গত ফেব্রুয়ারিতে দল ১৭তম স্থানে থাকা অবস্থায় বরখাস্ত করা হয় জেসে মার্শকে। সাবেক ওয়াটফোর্ড কোচ গ্রাসিয়াকে আনার পর মাত্র ১১ লিগ ম্যাচে ডাগআউটে দাঁড়ান। কিন্তু গোলব্যবধানে অবনমন অঞ্চলের ঠিক উপরে থাকায় তাকেও সরিয়ে ফেলা হয়। সবশেষ অ্যালারডাইস দায়িত্ব নিয়ে ব্যর্থ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী