ব্রাজিলকে হারিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিতে ইসরায়েল

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৩:০৩আপডেট : ০৪ জুন ২০২৩, ১৩:২৪

ইসরায়েলের জাতীয় দলও যা পারেনি সেটাই করে দেখালো তাদের বয়স ভিত্তিক দল। মূল দলটি সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছে ১৯৭০ সালে। তার পর বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। সেই জায়গায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অভিষেকে খেলতে নেমেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইসরায়েলের ছোটরা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে। যা তাদের ফুটবল ইতিহাসে অন্যতম বড় জয়ের ঘটনা।     

টুর্নামেন্টের ৫ বারের জয়ী ব্রাজিলকে নিয়ে এবারও প্রত্যাশা করেছিলেন অনেকে। সেই জায়গায় ইসরায়েলি ঝলকে তাদের অপ্রত্যাশিত হার দেখতে হয়েছে। দুইবার পিছিয়ে পড়েও ইসরায়েল ঘুরে দাঁড়িয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে কিংবা যুক্তরাষ্ট্র।

ব্রাজিলের বিসেন্তেনারিও স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। টুর্নামেন্টের ৫বারের জয়ী সেলেসাওরা ডেড লক ভাঙে ৫৬ মিনিটে। গোল করেন মার্কোস লিওনারদোস। ৬০ মিনিটে সমতায় ফেরে ইসরায়েলিরা। গোল করেন আনান খালাইলি। তার পর সব নাটক জমে ছিল অতিরিক্ত সময়েই। শুরুতে ইসরায়েলকে স্তব্ধ করে দিয়েছিল মাথিয়াস নাসিমেন্তোর গোল। তখনও বোঝার উপায় ছিল না অতিরিক্ত সময়ে ইসরায়েল কী করতে যাচ্ছে। তার পর দুটি গোল করে ৩-২ গোলের জয় নিশ্চিত করে তারা। একটি করে গোল করেছেন হামজা শিবিলি ও টার্গম্যান।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি