আর্জেন্টিনায় স্টেডিয়াম গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৫:২৪আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫:২৬

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল দেখার সময় স্টেডিয়ামের গ্যালারি থেকে পড়ে মৃত্যু হয়েছে এক দর্শকের।

ঘটনাটি ঘটেছে শনিবার। রিভার প্লেটের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে সেদিন রিভার প্লেট ও ডিফেন্সা ই হুস্তিসিয়ার ম্যাচ ছিল। ঘটনায় ম্যাচের ২৬ মিনিটের সময়ই তা স্থগিত করা হয়। খালি করা পুরো স্টেডিয়াম। পরে ক্লাবটি জানিয়েছে, ওই দর্শকের মৃত্যুর ঘটনায় কোনও ধরনের সহিংসতা বা তৃতীয় কারও হাত ছিল না।    

রিভার প্লেট বিবৃতিতে বলেছে, ‘একজন সমর্থক সিভোরি আলটা স্ট্যান্ড থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। মেডিক্যাল সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছিল। উপস্থিত হয় নিরাপত্তাকর্মীরাও।’

গ্যালারি থেকে পড়ে যাওয়ার কারণ হিসেবে দর্শকের প্রচুর চাপের কথাকেই সামনে এনেছে রিভারপ্লেট। তাদের কথা, ওই দর্শক যে জায়গায় ছিলেন সেখানে ধারণ ক্ষমতার ৯০ শতাংশ দর্শক ছিল। তার পড়ে যাওয়ার  সময় তৃতীয় কোনও পক্ষের হাত ছিল না। তাছাড়া ওই সময় তার সঙ্গে বা আশে পাশে কোনও ধরনের সহিংস ঘটনাও ঘটেনি। রিভার প্লেট পরে জানিয়েছে, মারা যাওয়া দর্শকটির নাম পাবলো মার্সেলো সারানো।    

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের