মালদ্বীপ ম্যাচ আমাদের জন্য ফাইনাল: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ২১:৩৬আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:৩৭

আজ রবিবার (৪ জুন) থেকে ঢাকায় শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের শেষ প্রস্তুতি শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন এই মিশনের স্কোয়াডে থাকা ৩০ খেলোয়াড়। শুরুটা ভালোভাবে করলে সাফে সাফল্য পাওয়া সহজ হবে মনে করেন জামাল। 

আবাসিক ক্যাম্পের প্রথম দিনে জামাল তাদের লক্ষ্যের কথা জানালেন, ‘প্রথম লক্ষ্য হচ্ছে সেমিফাইনালে নাম লেখানো। আমি মনে করি আমাদের জন্য ভালো সুযোগ আছে। আমার দৃষ্টিতে মালদ্বীপ ম্যাচ আমাদের জন্য ফাইনাল। আমরা প্রথম ম্যাচে এক পয়েন্ট নিতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে। লেবানন এখানে চারটি ম্যাচ খেলবে। তার আগেই দলটা ভালো অবস্থায় আছে। প্রথম ম্যাচ ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। প্রথম দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’

আত্মবিশ্বাস আদায় করে নিতে শুরু থেকে ভালো খেলতে হবে মনে করেন অধিনায়ক, ‘আত্মবিশ্বাস নিজেকে বের করতে হবে। আমরা কীভাবে খেলবো, কীভাবে পয়েন্ট নিতে হবে— এটা দলের ওপরই নির্ভর করে। আমাদের সামনের ১৪-১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য, দলের সদস্যদের সাফ চ্যাম্পিয়নশিপই শেষ কথা। এখানে যদি আমরা নিজেদের প্রমাণ করতে পারি, সেটা দেশ ও নিজের জন্যও ভালো।’

শুরুতেই বড় লক্ষ্য নির্ধারণ করতে চান না জামাল। ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি, ‘এখন যেটা বলা হচ্ছে— আমরা সেমিফাইনালে যাবো, ফাইনালে যাবো। বিষয়টা কিন্তু এত সহজ না। আমরা ম্যাচ বাই ম্যাচ হিসেব করে এগিয়ে যেতে চাই। সেখানে গিয়ে দেখবো কতদূর যেতে পারি।’

দলের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘ফাহিমের সঙ্গে আমি ৪-৫ বছর খেলছি। সে পরিণত ফুটবলার। লিগের দ্বিতীয় লেগে সে নিয়মিত খেলছে। গতিসম্পন্ন ও বিপজ্জনক ফুটবলার। যেকোনও পরিস্থিতি থেকে সে ম্যাচকে বদলে দিতে পারে।’

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এর আগে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেঙ্গালুরু যাবে দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম