বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়ানো কোচ টটেনহ্যামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৬:১২আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬:১৬

আনজে পোস্তেকোগলু, যিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রায় আট বছর আগে পা পড়েছিল তার। অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন তখন। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডাগআউটে দাঁড়ানো এই কোচকে আন্তোনিও কন্তের উত্তরসূরি নির্বাচিত করলো টটেনহ্যাম হটস্পার।

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ছিলেন পোস্তেকোগলু। এর মাঝামাঝি সময়ে ২০১৫ সালে বাংলাদেশে আসেন তিনি। ১৭ নভেম্বরের ওই ম্যাচে টিম কেহিলের হ্যাটট্রিকে ৪-০ গোলে বাংলাদেশকে হারায় সকারুরা। এই অভিজ্ঞ কোচকেই নিযুক্ত করলো স্পাররা।

পোস্তেকোগলুর সঙ্গে চার বছরের চুক্তি করেছে টটেনহ্যাম। গত মৌসুমে স্কটিশ জায়ান্ট সেলটিককে ঘরোয়া ট্রেবল জেতান তিনি। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে কোনও প্রিমিয়ার লিগ ক্লাবের দায়িত্ব নিচ্ছেন।

পোস্তেকোগলুর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সাউথ মেলবোর্নের সঙ্গে। তারপর দেশের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাজ করেছেন। ব্রিসবেন রোয়ারের হয়ে প্রথম কোচ হিসেবে এ লিগের ট্রফি জেতেন টানা দুইবার। অস্ট্রেলিয়ার বাইরে তার কোচিং শুরু হয় ২০১৯ সালে, জে-ওয়ান লিগে ইয়োকোহামা এফ মারিনোর সঙ্গে। তারপর স্কটিশ জায়ান্ট সেলটিকে এসে পান বিরাট সাফল্য, দুই মৌসুমে পার্কহেডে জিতেছেন পাঁচটি ট্রফি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি