গরমে মানিয়ে নেওয়ার চেষ্টা কিংসলে-জিকোদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৯:৫৫আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:৫৫

ভারতের বেঙ্গালুরুতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। তার ওপর দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এর মাঝেই নিজেদের তৈরি করে নিচ্ছেন এলিটা কিংসলেরা। যদিও প্রচণ্ড গরমে অনুশীলনটাকে চ্যালেঞ্জ মনে হচ্ছে সবার কাছে।

গত মার্চে সিলেটে সেশেলসের বিপক্ষে প্রথম বাংলাদেশ দলে ডাক পান নাইজেরিয়ান বংশোদ্ভুত বাংলাদেশের স্ট্রাইকার কিংসলে। এবারও অনুশীলন করছেন সাফ ফুটবলকে সামনে রেখে। দুই দিন অনুশীলন করে আবাহনী লিমিটেডের স্ট্রাইকারের উপলব্ধি, ‘আমি মনে করি ট্রেনিং ভালো হচ্ছে। প্রত্যেক বছরেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে সেগুলো মোকাবিলা করেই আমাদের খেলতে হয়। এবছর গরমে মধ্যে খেলতে হচ্ছে। মনে আছে লিগে এমনও কিছু ম্যাচ ছিল যেখানে প্রথমার্ধে খেলোয়াড়রা খেলতেই পারেনি। প্রথমার্ধে দৌড়ানোর বদলে হেঁটে হেঁটে খেলেছেন। এখনও সেই একই পরিস্থিতি।’

জাতীয় দলের অনুশীলন। গোলকিপার আনিসুর রহমান জিকোও মনে করছেন, গরমে একটু সমস্যা হচ্ছে। তার পরেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন তারা, ‘আমরা লিগ খেলে আসছি। কিছুদিন আগেই লিগ ব্রেক দিয়েছে। সবাই খেলার মধ্যেই ছিল। একটু টায়ার্ড, অনেক গরমের মধ্যে খেলতে হয়েছে। এরমধ্যে কিছু খেলোয়াড় ইনজুরিতে আছেন, তাদেরকে রিহ্যাব করতে হবে। জাতীয় দলের ট্রেনিংয়ে একটু ইনটেনসিটি বেশি থাকে। সেক্ষেত্রে গরমটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরও খেলোয়াড়রা নিজেদের শতভাগ দেওয়া চেষ্টা করছেন।’

আরেক মিডফিল্ডার সোহেল রানার মত, ‘সবাই লিগের মধ্যে ছিল। এখন গরমে সবাই একটু টায়ার্ড ফিল করছে। কিন্তু সাফের জন্য সকলেই নিজের সেরাটা দেওয়া চেষ্টা করছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী