চাপ তো মিডিয়া দেয়, বললেন বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ২০:১১আপডেট : ০৯ জুন ২০২৩, ২০:৩১

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে বেশি দিন আর বাকি নেই। এরই মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও অনেক আশা নিয়ে খেলতে যাচ্ছে। আগে কম্বোডিয়াতে প্রীতি ম্যাচ। তারপর ভারতের বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার সেরা টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া চাপটা ভালোই বুঝতে পারছেন। তবে চাপ গায়ে লাগাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জামাল বলেছেন, ‘চাপ তো মিডিয়া দেয়, তাই না? আমি নিজেও দেখেছি, কী হচ্ছে? তবে খেলোয়াড় হিসেবে আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। অন্য কিছুতে দৃষ্টি দেওয়া যাবে না। কোচ কী চায় সেটাই দিতে হবে।’

এবারের দলটি টানা খেলার মধ্যে আছে। তাই সবাই ফিট। প্রস্তুতিটাও ভালো হয়েছে বলে জামালের দাবি, ‘আমরা শেষ চারদিন কঠোর অনুশীলন করেছি। এর মধ্যে সাফের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটানকে নিয়েও অনেক আলোচনা করেছি। সব মিলিয়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে কম্বোডিয়া যাচ্ছি। এই প্রস্তুতি চলমান থাকছে। আমরা কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তৈরি হচ্ছি। কিছু ছোটখাটো চোটের সমস্যা দলে আছে। তবে আশা করছি সেগুলো দ্রুতই সেরে যাবে এবং আশা করছি সবাই সাফের জন্য প্রস্তুত হয়ে যাবে।’

সাফে নিজেদের লক্ষ্যের কথা জানাতেও ভুল হয়নি জামালের। আগের মতো সেমিফাইনাল ও ফাইনালের দিকে লক্ষ্য স্থির করেছেন, ‘আগেও বলেছি সাফে আমাদের ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। আমাদের সেমিফাইনাল-ফাইনালের চিন্তা বাদ দিতে হবে। চিন্তা করতে হবে লেবাননকে নিয়ে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের কথা।’

ফরোয়ার্ড লাইনে পুরোপুরি পারফর্ম করার কেউ সেভাবে নাই। ব্যাকলাইনটাও কিছুটা অনভিজ্ঞ। এই দল নিয়ে কতদূর যাওয়া সম্ভব? জামাল উত্তরে বলেছেন, ‘কোচ আগেই বলেছেন, তিনি চারদিন দেখেছেন। এটা উনিই পছন্দ করেছেন। আপনারা অনেক প্রশ্ন করেছেন স্ট্রাইকারদের নিয়ে। তবে কোচ দেখেছেন কে ফিট, কে আনফিট। কোচ দল গড়েছে, যারা সেরা তাদের নিয়ে। যারা সুযোগ পেয়েছে, তাদের সবাইকে সেরাটা দিতে হবে। তরুণ যারা এসেছে, তাদের নিজেদের সেরাটাই দিতে হবে। তবেই দল ভালো খেলবে।’

সতীর্থদের ওপর বিশ্বাস রেখে জামাল আশাবাদী কণ্ঠে জানালেন, ‘যারা ফুটবল খেলে তারা সবাই চায় নিজের সিভিতে একটা সাফ শিরোপা। অবশ্যই এটা আমাদের বাংলাদেশের সব খেলোয়াড়ের বড় স্বপ্ন। দলের প্রতি আমার বিশ্বাস আছে। সতীর্থরা সবাই কঠোর পরিশ্রম করে। তবে জানি কেউ কেউ ক্লাবে কম খেলার সুযোগ পায়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম