প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৩, ১৩:০৫আপডেট : ১০ জুন ২০২৩, ১৩:০৫

লিওনেল মেসি ইউরোপিয়ান ফুটবল অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। নতুন গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির কথাও জানিয়ে দিয়েছেন। সব কিছু পাকা করে এবার তার জাতীয় দলে ব্যস্ত সময় পার করার মিশন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার চীনের বেইজিং পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আয়োজকদের অশিফিয়াল সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে বিশ্বকাপ জয়ীদের চীনে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে নামছেন আলবিসেলেস্তেরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচ। যা অনুষ্ঠিত হবে চীনের রাজধানীর পুনর্গঠিত ওয়ার্কার্স স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা গত কাতার বিশ্বকাপেও শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনার ২-১ গোলে জেতা ম্যাচটিতে একটি গোল ছিল সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসির।

চীনে মেসি সপ্তমবারের মতো সফর করছেন। ২০১৭ সালের পর এটাই প্রথম সফর। তবে প্রতিবারই চীনা ভক্তরা আর্জেন্টাইন অধিনায়ককে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চীনের জাতীয় দলের সেরকম সাফল্য না থাকলেও ফুটবলে অনেক ভক্ত সেখানে। দেশটি একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে।  

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী