মেসিকে বেকহ্যামের মতো করে ইংরেজি শিখতে বললেন ধারাভাষ্যকার

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৩, ২০:০৯আপডেট : ১০ জুন ২০২৩, ২০:১১

ইন্টার মিয়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানাতে প্রস্তুত আমেরিকান ফুটবল। চারদিকে সাজ সাজ রব। মিয়ামির ইনস্টাগ্রামে ফলোয়ার হু হু করে বেড়ে গেছে। তাকে দেখতে বেড়ে গেছে ম্যাচ টিকিটের দাম। এরই মধ্যে মেসির ভাষাগত দুর্বলতার বিষয়টি নিয়ে কথা বলে তোপের মুখে আমেরিকান টেলিভিশন ফক্স নিউজের উপস্থাপক ও ধারাভাষ্যকার ব্রায়ান কিলমিড!

মেসি ইংরেজি জানেন না, এজন্য তিনি আমেরিকায় এসে অসুবিধার মুখে পড়তে পারেন বলে এই ধারাভাষ্যকারের মত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামের উদাহরণ টানতেও দ্বিধাবোধ করেননি কিলমিড। ২০০৭ সালে এল গ্যালাক্সিকে চুক্তি করে আমেরিকার ঘরোয়া লিগকে বিশ্বের কাছে পরিচিত করে তোলেন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড। লন্ডনে জন্ম হলেও আমেরিকান ইংরেজির সঙ্গে অভ্যস্ত হতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বেকহ্যামকে। সেটাই মনে করিয়ে দেন ফক্স নিউজের এই গণমাধ্যমকর্মী।

সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে কিলমিড বলেন, ‘আমার একমাত্র দুশ্চিন্তা হলো সে (মেসি) ইংরেজি বলতে পারে না এবং আমি দেখতে চাই সে বসে সেটা শিখে নেবে। ডেভিড বেকহ্যামের কথাই ধরুন, সে আমাদের জন্য ইংরেজি বলা শিখেছিল, উচ্চারণ মেনে, যখন সে ৩২ বছর বয়সে এসেছিল।’

বেকহ্যামের মতো করে মেসিকে ইংরেজি শিখতে বলে মিডিয়ায় তোপের মুখে পড়েন কিলমিড। তারপরই নিজের মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে টুইট করেন, ‘অদ্ভুত তো, আবারও লোকজন বুঝতেই পারলো না যে আমি মজা করছি।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে