গুগলে মেসির ক্লাবের খোঁজে সবার শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, ১৬:০১আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:৪২

লিওনেল মেসি আর তার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ-উদ্দীপনা নতুন নয়। ম্যারাডোনাকে কেন্দ্র করে যে আবেগ-উচ্ছ্বাসের শুরু, সেটা চলমান আছে মেসির বেলাতেও। সর্বশেষ আর্জেন্টাইন অধিনায়কের ভবিষ্যৎ গন্তব্য ইন্টার মিয়ামিকে গুগলে সার্চ করার দিক দিয়ে তার দেশকেও হার মানিয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই সপ্তাহে মিয়ামিকে গুগলে সার্চ করার দিক দিয়ে সবার ওপরে ছিল বাংলাদেশিরা!   

সাধারণত গুগল ট্রেন্ডে ওয়েব সার্চে জনপ্রিয়তার সর্বোচ্চ মানদণ্ড ধরা হয় ১০০। বাংলাদেশ সেই মানদণ্ডের একশ’ পেয়ে শীর্ষেই রয়েছে। আর্জেন্টিনা পেয়েছে ৮৪।

মেসি গত বুধবার রাতে তার ভবিষ্যৎ গন্তব্য হিসেবে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন। মেসির ক্লাবকে খোঁজার দিক দিয়ে বাংলাদেশের এগিয়ে থাকার খবরটি দিয়েছেন মেজর লিগ সকারের ফ্রিল্যান্স লেখক ফাভিয়ান রেনকেল। টুইটারে তিনি এই সংক্রান্ত একটি পরিসংখ্যান উপস্থাপন করেছেন তিনি। সেখানে দেখা যায় বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে। দুইয়ে আছে আর্জেন্টিনা। তারপর যথাক্রমে নেপাল (৮২), হাইতি (৮১) ও আইভরি কোস্ট (৭৩)। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো ইরাক, ইয়েমেন, কঙ্গো, হুন্ডুরাস, নিকারাগুয়া।    

গত কাতার বিশ্বকাপের সময় ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছিল বাংলাদেশিদের আর্জেন্টিনাপ্রীতি। বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকেও এই বিষয়ে অবগত থাকার খবর মিলেছে। স্বয়ং মেসিও এ নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন। সেই আর্জেন্টিনাপ্রীতি থেকেই বাংলাদেশ সফরে আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্তিনেজ।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী