লিভারপুলের সাবেক অধিনায়ককে কোচ করতে চায় সৌদির ক্লাব

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৩, ১৩:৫৭আপডেট : ১২ জুন ২০২৩, ১৪:০৬

নিজেদের লিগকে আরও আকর্ষণীয় করতে ইউরোপের দিকে ঝুঁকেছে সৌদি প্রো লিগ। খেলোয়াড় হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদোকে চুক্তি করে সাড়া জাগিয়েছে আল নাসর। মেসিকে আল হিলাল দলে নিতে ব্যর্থ হলেও তাদের অনুসরণ করে করিম বেনজেমাকে দলে নিয়েছে আল ইত্তিহাদ। এবার লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডকে কোচ করার প্রস্তাব দিয়েছে আল ইত্তিফাক। রয়টার্সকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে একটি সূত্র।

৪৩ বছর বয়সী জেরার্ড বাজে ফলের পর অ্যাস্টন ভিলার কোচের পদ ছেড়েছেন অক্টোবরে। তার আগে রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ার লিগের ২০২০-২০২১ মৌসুমের শিরোপা জেতাতে অবদানও রেখেছেন। তার অধীনে হার ছাড়াই মৌসুম শেষ করেছে রেঞ্জার্স।

সূত্র জানিয়েছে প্রস্তাব পাওয়ার পর তা বিবেচনা করবেন বলে জানিয়েছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। রয়টার্সকে ওই সূত্র বলেছে, ‘আল ইত্তিফাক জেরার্ডকে প্রস্তাব দিয়েছে। সে বিষয়টি স্বাগত জানিয়ে তা বিবেচনা করার জন্য সময় চেয়েছে।’

গত মৌসুম সপ্তম স্থানে থেকে সৌদি আরবের শীর্ষ ফুটবল লিগ শেষ করেছে আল ইত্তিফাক।

/এফআইআর/     
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী