রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৬, ১০:৪০ আপডেট : ০৮ মে ২০২৬, ১০:৪০

সৌদি প্রো লিগে সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগে শততম গোলের দেখা পেয়েছেন।। তার ওপর নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে তার দল আল নাসর। জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০তম গোলে ভর করে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এখন তারা পাঁচ পয়েন্ট এগিয়ে।

ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করেন ফেলিক্স। ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষদিকে ইয়ানিক কারাস্কোর গোলে ব্যবধান কমায় আল শাবাব। বিরতিতে আল নাসর এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।

রোনালদো ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশে গোল করেন। ক্যারিয়ারের ৯৭১তম গোলের পাশাপাশি এটি ছিল সৌদি প্রো লিগে তার ১০০তম গোল। চলতি মৌসুমে লিগে এটি তার ২৬তম। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ১২৭।

আল নাসর শুরুতে নিয়ন্ত্রণ নিলেও আলি আল-বুলাইহির গোলে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল আল শাবাব। ফলে শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় আল নাসর। কিন্তু পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেন ফেলিক্স।

পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা পাঁচ পয়েন্টে এগিয়ে।

আগামী ১২ মে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। এই ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল