রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৩:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৩:০৫

সৌদি প্রো লিগে নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসর। শনিবার আল আখদুদের মাঠে তারা ২-০ গোলে জিতেছে। তাতে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। ক্লাবের ইতিহাসে এটাই সর্বোচ্চ।  

দলের ইতিহাস গড়ার দিনে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স।

২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল-নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা পাঁচ পয়েন্ট এগিয়ে, হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ।

আল নাসর ২০১৩-১৪ মৌসুমের আগের রেকর্ড ভেঙেই নতুন ইতিহাস তৈরি করেছে। সেবার জিতেছিল টানা ১৩ ম্যাচ। এবার সেই রেকর্ড ছাড়াতে ম্যাচের ১৫ মিনিটে কাছ থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এটি চলতি মৌসুমে পর্তুগিজ তারকার ২৪তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা আল-আহলির ইভান টোনির চেয়ে অবশ্য তিন গোল পিছিয়ে তিনি।

আল নাসর ব্যবধান দ্বিগুণ করে দ্বিতীয়ার্ধের শুরুতে। কিংসলে কোমানের হেড পোস্টে লেগে ফিরে আসলে তা কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন জোয়াও ফেলিক্স।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়