‘প্রতারিত’ হয়ে এমবাপ্পেকে বেচে দিচ্ছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৩, ১১:৪১আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:৪১

পিএসজির রেকর্ড ১১তম লিগ ওয়ান ট্রফি নিয়ে উৎসবের দিনে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘আমি আগামী বছরও পিএসজিতে খেলতে চাই। এখনও চুক্তির এক বছর আছে, সেটাকে আমি সম্মান করবো।’ তার এই বক্তব্যে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত মিলেছিল। এবার প্রমাণ পাওয়া গেলো ফরাসি আউটলেট লে’কিপের প্রতিবেদনে। বর্তমান চুক্তি শেষ হওয়ার পর নতুন সম্পর্ক গড়বেন না বলে ক্লাবকে পাঠানো এমবাপ্পের চিঠি ফাঁস করেছে তারা।

গত বছর রিয়াল মাদ্রিদের প্রস্তাব শেষ মুহূর্তে নাকচ করে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এক বছর নতুন চুক্তির পথ খোলা রাখা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুনের পর আর থাকতে চান না তিনি।

এই ইচ্ছার কথা জানিয়ে সোমবার পিএসজিকে চিঠি লেখেন এমবাপ্পে। সেটাই ছেপে দেয় লে’কিপ। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের এমন কাণ্ডে প্যারিস ক্লাব ‘প্রতারিত’ হয়েছে বলে মনে করছে।

এরপরই এমবাপ্পেকে দলবদলের বাজারে তুলছে পিএসজি। বর্তমান বিশ্বের অন্যতম তারকার দাম শুনতে চায় বিভিন্ন ক্লাবের কাছ থেকে। এই মৌসুমেই তাকে ছেড়ে দিতে চায়। নয়তো সামনের বছর জুনে ফ্রি ট্রান্সফারে তাকে ছেড়ে দিলে কোনও লাভই হবে না পিএসজির। আপাতত এমবাপ্পেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়েছে তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী