ফিফার নতুন বর্ণবাদবিরোধী কমিটির নেতৃত্বে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৩, ১৬:৫৭আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬:৫৭

ফুটবলে আর কোনও বর্ণবাদ থাকবে না। বর্ণবাদে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে গঠন করা হলো বিশেষ ফিফা বর্ণবাদবিরোধী কমিটি, যার নেতৃত্ব দেবেন ভিনিসিয়ুস জুনিয়র।

গত মে মাসে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের কাছে বর্ণবাদী মন্তব্যের শিকার হন। চলতি মৌসুমে ২২ বছর বয়সীকে নিয়ে এমন ঘটনা ঘটে দশমবারের মতো। সবশেষ ঘটে যাওয়া বর্ণবাদী আচরণে ফুসে উঠেছে ফুটবল বিশ্ব।

ব্রাজিলিয়ান শীর্ষ ফুটবল সংস্থা সিবিএফের বর্ণবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে আগামী শনিবার বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে ভিনিসিয়ুস ও তার জাতীয় দলের সঙ্গে বৈঠকে বসেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিভাবক পরে সাংবাদিকদের বলেন, ‘বর্ণবাদ সঙ্গে নিয়ে আর ফুটবল হবে না। যখনই এটা হবে তখনই খেলা বন্ধ করতে হবে। যথেষ্ট হয়েছে।’

ইনফান্তিনো আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের এই সংগঠনের নেতৃত্ব নিতে বলেছি ভিনিসিয়ুসকে, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা জানাবে এবং পরে বিশ্বের সব ফুটবল কর্তৃপক্ষ তা প্রয়োগ করবে। খেলোয়াড়দের কথা শুনতে হবে আমাদের এবং নিরাপদ পরিবেশে খেলার জন্য তাদের কী করা প্রয়োজন সেটা জানতে হবে। আমরা এটা নিয়ে খুব সিরিয়াস।’

এমন আচরণের কঠোর শাস্তি  চেয়েছেন তিনি, ‘কঠোর শাস্তি প্রয়োজন। ফুটবলে আর বর্ণবাদ একদমই সহ্য করবো না আমরা। ফিফার প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি এটা নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা বলার দরকার ছিল।’  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি