বিক্রি করে দেওয়ার আলোচনায় বিস্মিত নন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৩, ১৯:৩৩আপডেট : ১৬ জুন ২০২৩, ১৯:৪০

দল-বদল নিয়ে কিলিয়ান এমবাপ্পের আলোচনায় থাকা নতুন নয়। সম্প্রতি পিএসজিতে ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। জানিয়ে দিয়েছেন- আগামী মৌসুমের পর ক্লাবটিতে আরও এক বছর থাকার ইচ্ছা তার নেই। তাতে এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়ার একটা আলোচনা উঠেছে। এমবাপ্পে অবশ্য জানিয়েছেন, এমন ঘটনায় মোটেও বিস্মিত নন তিনি।

এমবাপ্পে ভালো করেই জানেন মৌসুমের পর তাকে ছাড়লে কোনও লাভ হবে না পিএসজির। বরং এখন বিক্রি করতে পারলে তাকে দিয়ে ক্যাশ ইন করা সম্ভব হবে। বাস্তবতা বোঝেন বলেই ফরাসি তারকা বলেছেন, ‘না, বিষয়টা আমাকে মোটেও বিস্মিত করছে না।’

মূলত শুক্রবার ইউরো বাছাইয়ে ফ্রান্স-জিব্রাল্টার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্থান পায় দল-বদল ইস্যু। নতুন করে ভবিষ্যৎ প্রশ্ন উঠলে তিনি জবাব দিয়েছেন এভাবে, ‘আমি আগেও এর উত্তর দিয়েছি। আপাতত লক্ষ্য হলো এই ক্লাবেই চালিয়ে যাওয়া। পিএসজিতে থাকা- আপাতত এটাই আমার কাছে একমাত্র বিকল্প।’

পিএসজির কাছে চিঠি দিয়ে এমবাপ্পের অবস্থান পরিষ্কার করা নিয়ে নানামুখী আলোচনা চলছে। সেখানে বলেছেন, ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের দলে থাকার কোনও পরিকল্পনা তার নেই। অথচ চিঠি নিয়ে এত আলোচনা হওয়ায় এমবাপ্পে ভীষণ বিরক্ত, ‘বুঝতে পারিনি যে একটা চিঠি কাউকে মেরে ফেলতে পারে বা কাউকে অপমান করতে পারে।’  

তাছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইস্যুও উঠে আসে তার কথায়। এমবাপ্পের দল বদলের খবরে ফরাসি প্রেসিডেন্ট বুধবার বলেছেন, তিনি আবারও এই তারকাকে ফরাসি ক্লাবটিতে রাখতে চেষ্টা করবেন। জবাবে এমবাপ্পে বলেছেন, ‘দেখুন প্রেসিডেন্ট আমাকে প্যারিসে দেখতে চান। আমার লক্ষ্যও এখানে থাকা। বলা যায় আমরা দু’জনে একই অবস্থানে।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী