বেঙ্গালুরুতে গিয়ে হোটেল বদলাতে হলো বাংলাদেশ দলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ১৯:৫৬আপডেট : ১৭ জুন ২০২৩, ১৯:৫৬

কম্বোডিয়াতে প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার গভীর রাতে ভারতের বেঙ্গালুরুতে পৌঁছায় বাংলাদেশ দল। ২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আগেভাগেই বেঙ্গালুরুতে গেছেন জামাল ভূঁইয়ারা। তবে সেখানে গিয়ে দেখা দিয়েছে বিপত্তি। শুরুতে যে হোটেলে দল উঠেছিল, আজ বিকালে তা বদলে আরেকটিতে উঠতে হয়েছে সবাইকে!

নতুন হোটেলে উঠে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কম্বোডিয়া থেকে ফ্লাইট জটিলতার কারণে বেঙ্গালুরুতে আসতে সময় লেগেছে। সেখান থেকে হোটেলে আসতে আবার গভীর রাত হয়ে যায়। হোটেলে উঠে পরবর্তীতে থাকা ও খাওয়া নিয়ে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়। তাই আজ বিকালে নতুন আরেকটি হোটেলে আমরা উঠেছি। এখানে আর কোনও সমস্যা নেই।’

আপাতত বাংলাদেশ দলকে নিজেদের খরচে সেখানে থাকতে হচ্ছে। ১৯ জুন থেকে টুর্নামেন্টের জন্য নির্ধারিত টিম হোটেলে উঠবে দল। বেঙ্গালুরুতে এসে বাংলাদেশ দলের আজ আনুষ্ঠানিক কোনও অনুশীলন ছিল না। তবে খেলোয়াড়রা যে যার মতো জিম ও সুইমিং করে নিয়েছেন। 

আগামীকাল রবিবার বিকালে স্থানীয় একটি মাঠে অনুশীলনে নামবে হাভিয়ের কাবরেরার দল। আমের খান বলেছেন, ‘আজ রিকোভরি সেশন ছিল। কেউ জিম কিংবা সুইমিং করেছে। আশা করছি কাল থেকে মাঠের অনুশীলনে নামতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী