নতুন অধ্যায় শুরু করতে ব্যাকুল মেসি

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৩, ২০:১৪আপডেট : ১৭ জুন ২০২৩, ২০:১৬

লিওনেল মেসি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন তিনি। তার এই সিদ্ধান্তের আমেরিকান ফুটবল ভক্তরা উচ্ছ্বাসে ভাসছেন, বাদবাকিরা হতবাক। তবে আক্ষেপ নেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। অনেক চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

আগামী ৩০ জুন প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তারপরই আমেরিকান ক্লাবের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারবেন। নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।

আর্জেন্টাইন টিভি পাবলিকার সঙ্গে আলাপে মেসি বলেন, ‘আমি ভালো আছি। শুরুতে আমাদের ভিন্ন পরিকল্পনা (বার্সেলোনায় ফেরা) ছিল। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে খুশি। আমি এই নতুন চ্যালেঞ্জ, পরিবর্তনের মুখোমুখি হতে প্রস্তুত এবং ব্যাকুল হয়ে আছি।’

আমেরিকান ফুটবলে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেক চিন্তাভাবনা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ‘(সিদ্ধান্তটা) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু একই সময়ে, আমি অবগত ছিলাম কী করতে যাচ্ছি। আমরা খুশি।’

কদিন আগে মেসি বলেছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ে ৭৯ সেকেন্ডে ক্যারিয়ারের দ্রুততম গোল করা এই ফরোয়ার্ড বলেন, ‘যদি সত্যি কথা বলতে চাই, আমরা বিশ্বকাপ না জিতলে আমি আর জাতীয় দলের সঙ্গে খেলতাম না। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমি জাতীয় দল ছাড়তে পারি না। আমি এটা উপভোগ করতে চাই।’

শিরোপা, গোল ও রেকর্ড- সবকিছু ছাপিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবার মনের মধ্যে থাকতে চান মেসি, ‘সবকিছু ছাপিয়ে আমি একজন ভালো মানুষ হিসেবে স্মরণীয় থাকতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের