পরিবেশ আইন লংঘনের অভিযোগে ১০ লাখ ডলার জরিমানার মুখে নেইমার!

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৩, ১২:৪১আপডেট : ২৩ জুন ২০২৩, ১২:৪১

‘পরিবেশ আইন লংঘনের’ কারণে রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের একটি স্থাপনায় ‘বড় নির্মাণ’ প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। কর্তৃপক্ষ বলছে, এই কারণে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে পিএসজি ফরোয়ার্ডের।

রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিল তারকার বিলাসবহুল সম্পত্তির নির্মাণ প্রকল্পটি ‘পরিবেশগত অনুমোদন’ ছাড়াই চলছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে মেয়রের কার্যালয়।

বেশ কিছু ‘পরিবেশগত নিয়ম লংঘন’ করার অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে পানির গতিপথ বদলে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদী থেকে পানি তোলা। এছাড়া পাথর তোলা, অনুমোদন ছাড়া সৈকত থেকে বালুর ব্যবহারও রয়েছে।

মেয়রের কার্যালয় বিবৃতিতে জানায়, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হবে খুঁজে পাওয়া অনিয়মের মূল্যায়ন এবং জরিমানা করা, পরিবেশের ক্ষতি করায় যেটা অন্তত ৫০ লাখ রিয়ালের (১০ লাখ মার্কিন ডলার) কম হবে না।’

ব্রাজিলে নেইমারের প্রতিনিধি দলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পায়নি এএফপি। তবে কর্তৃপক্ষের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তার বাবা নেইমার দা সিলভা সান্তোস পরিদর্শনে আসা কর্মকর্তাদের সঙ্গে তর্ক করছেন।

২০১৬ সালে এই সম্পত্তি কেনেন নেইমার। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী, আড়াই একর জমির উপরে হেলিপ্যাড, স্পা ও জিম হওয়ার কথা।

বর্তমানে নেইমার মাঠের বাইরে। মার্চে দোহায় তার গোড়ালির অস্ত্রোপচার হয়। ফেব্রুয়ারি থেকে তাকে খেলতে দেখা যায়নি। এখন গুঞ্জন চলছে, পিএসজি আর তাকে রাখছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ