কেইন-সনকে রিয়ালে যেতে বললেন স্পাইডারম্যান!

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৮:১৮আপডেট : ২৪ জুন ২০২৩, ১৮:১৮

হ্যারি কেইনের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন। সামনের বছর জুনে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শোনা যাচ্ছে, করিম বেনজেমা আল ইত্তিহাদে চলে যাওয়ায় এই ইংলিশ স্ট্রাইকারকে চাইছে রিয়াল মাদ্রিদ। স্পাইডারম্যানও সেটা চান। বিখ্যাত মার্ভেল সিরিজের এই জনপ্রিয় চরিত্রের অভিনেতা টম হল্যান্ড কেইনকে রিয়ালে যাওয়ার পরামর্শ দিলেন।

টটেনহ্যামের পাঁড় ভক্ত স্পাইডারম্যান অভিনেতা হল্যান্ড। কেইনকে কিছু বলার সুযোগ দেওয়া হলে কী বলতেন, এই প্রশ্নে তিনি উত্তর দিলেন, ‘মাদ্রিদে যান। সেখানে গিয়ে বিশ্বের সেরা ফুটবলার হন, যেটার আপনি যোগ্য।’

প্রিয় খেলোয়াড় কে জানতে চাইলে তার জবাব, ‘সন (হিউং মিন) এবং আমি বলতো তার সঙ্গে যান! একসঙ্গে চলে যান। গিয়ে একসঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতুন।’

কেইনকে ফ্রি ট্রান্সফারে না ছেড়ে এই মৌসুমে বিক্রি করাই লাভজনক হতে পারে স্পারদের জন্য। এখন দেখার অপেক্ষা স্পার চেয়ারম্যান ড্যানিয়েল লেভি কী করেন। এদিকে সন কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন, টটেনহ্যাম ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী