আগামী সপ্তাহে আল হিলালে নেইমার?

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৫ জুন ২০২৩, ১৭:৩৯

আগামী সপ্তাহে আল হিলাল একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে। একজন জনপ্রিয় সৌদি আরবীয় সাংবাদিকের তথ্য অনুযায়ী, ‘বিশ্বব্যাপী আলোচনা তুলবে’ এই চুক্তি। তিনি ওই খেলোয়াড়ের নাম প্রকাশ না করলেও তার জাতীয়তা ব্রাজিলিয়ান উল্লেখ করেছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা করা হচ্ছে, তিনি নেইমার ছাড়া আর কেউ নন।

বেইন স্পোর্টসের খালেদ ওয়ালিদ টুইটে একই আভাস দিয়েছেন। তার মতে, এই খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনাও। তাতে করে নেইমারকেই আল হিলালের পরের চুক্তি ধরা হচ্ছে।

সৌদি সাংবাদিক আহমেদ আল আজলান, যার টুইটারে ফলোয়ার প্রায় ৬ লাখ, শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি ১-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে এই সংবাদ জানান।

আল আজলান বলেন, আল হিলাল একজন খেলোয়াড়কে চুক্তি করতে যাচ্ছে, ‘যিনি মৌসুমের বোমা হতে যাচ্ছেন ও বিশ্বের আলোচনায় আসছেন।’

তার মতে সম্প্রতি আল হিলাল, আল নাসর, আল ইত্তিহাদ ও আল আলহির নিয়ন্ত্রণ নেওয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড চারটি ক্লাবেই তিন তারকা খেলোয়াড়দের আনতে বিনিয়োগ করবে।

নেইমার সৌদি প্রো লিগে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পিএসজি ভালো প্রস্তাব দিলে তাকে বেচে দিতে চায়। যদিও দুই পক্ষের চুক্তি আরও এক বছর বাকি।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান