‘বাংলাদেশের এই দল বহুদূর যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৭:২১আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭:২১

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ২০ বছর পর সাফে তাদের হারাতে পেরে সবার মনে খুশির ফোয়ারা। পিছিয়ে পড়ে যেভাবে লড়াই করে তিন গোল করে ম্যাচ জিতেছে তাতে করে সবার প্রশংসা পাওয়ার যোগ্য রাকিব-তারিক-মোরসালিনরা। বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে ও সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নুও দলের লড়াকু পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত।

জেমি ডের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে অনেক দিন হলো। তার জায়গায় হাভিয়ের কাবরেরা এসেছেন। সাফে প্রথম ম্যাচে লেবাননের কাছে হারের পর মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। তিন পয়েন্ট নিয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে সবাই।

লন্ডন থেকে জেমি বাংলাদেশের জয়ের খবর শুনে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘বাংলাদেশ দলকে অভিনন্দন। মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে। আমি খেলা দেখিনি। তবে পরে ফল দেখে খুশি হয়েছি। আমার মনে হয় দলটি বহুদূর যাবে। পরের ম্যাচ ভুটানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবে।’

সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু ম্যাচ দেখে বেজায় খুশি। নিজেই খুশির প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘দীর্ঘ ২০ বছর পর আমরা মালদ্বীপকে হারিয়েছি। যোগ্যতর দল হিসেবে জিতেছি। এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটি খেলোয়াড় নিজেকে উজার করে দিয়ে খেলেছে। তাদের ব্যক্তিগত স্কিল ও দলগতভাবে সবদিক দিয়ে মালদ্বীপের চেয়ে আমরা এগিয়ে ছিলাম।’

২৮ জুন গ্রুপে তৃতীয় ম্যাচ ভুটানের বিপক্ষে। এনিয়ে চুন্নুর প্রত্যাশা, ‘পরের ম্যাচ ভুটানের সঙ্গে। আজকে যে ম্যাচ খেলেছে, খেলোয়াড়রা সেটা যদি অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমরা জিতে সেমিফাইনালে যাবো। আমি আশা করছি বাংলাদেশ দল আরও ভালো খেলবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশের হারানো গৌরব ফিরিয়ে আনবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম