সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরছে নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৮:০৬আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮:০৮

সাফে পাকিস্তান, নেপালের সেমিফাইনালে উঠার সুযোগ আগের ম্যাচেই শেষ হয়ে গেছে। গ্রুপে মঙ্গলবার ছিল তাদের নিয়ম রক্ষার ম্যাচ। তাতে নেপাল ১-০ গোলে ২০১৮ সালের পর খেলতে আসা পাকিস্তানকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে।

২০২১ মালদ্বীপের আসরে নেপাল ফাইনালে খেলেছিল। এবার অবশ্য হিমালয়ের দেশটি সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি। পাকিস্তানও পারেনি ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে এসে কোনও ম্যাচ জিততে। ‘এ’ গ্রুপে নেপাল তিন ম্যাচে তিন পয়েন্ট ও পাকিস্তান সমান ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে দেশের বিমান ধরবে।

শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে পাকিস্তান খারাপ খেলেনি। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সীমানায় গিয়ে ফিনিশিংটা ভালো হয়নি তাদের। নেপাল বরং দ্বিতীয়ার্ধে ক্লিয়ারকাট কয়েকটি সুযোগ পেয়ে একটি গোল আদায় করে নিয়েছে।

শুরুতে ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে নেপালের বিমর ঘাড়তির ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়েছে তাদের। তিন মিনিট পর পাকিস্তানের ঈসা সুলিমানের হেড হয় লক্ষ্যভ্রষ্ট। ৪২ মিনিটে দারুণ একটি সুযোগও নষ্ট করে তারা। বিমল ঘাড়তির বক্সের ভেতর থেকে নেওয়া শট গোলকিপার ইজাজ বাট ডান পা বাড়িয়ে দিয়ে কোনও মতে প্রতিহত করেছেন।

৬১ মিনিটে আবারও ইজাজ বাট ত্রাতা হয়ে দাঁড়ান পাকিস্তানের। মনিস ডাঙ্গি বক্সে ঢুকে একা পেয়ে শট নিলেও তা গোলকিপার বাম পা বাড়িয়ে রুখে দিয়েছেন। ৫ মিনিট পর দেবেন্দ্র্র তামাংয়ের ফ্রি-কিক সরাসরি ক্রস বারের নিচে লাগলে গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে নেপাল এগিয়ে গেছে। আশিস চৌধুরীর দারুণ এক ভলি শট নেপালের তিন পয়েন্ট নিশ্চিত করেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান