নেইমারকে সব সম্পত্তি উইল করে দিলেন ব্রাজিলের এক ভক্ত

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৩, ১২:১৬আপডেট : ২৯ জুন ২০২৩, ১২:১৬

প্রিয় তারকার জন্য অনেক কিছুই করে থাকেন ভক্তরা। যা অনেক সময় কল্পনাকেও হার মানায়। ঠিক যেমন ঘটেছে নেইমারের বেলায়। ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড মাল্টি মিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও তাকে সব সম্পত্তি উইল করে দিয়েছেন এক ব্রাজিলিয়ান ভক্ত!

স্থানীয় মিডিয়া আউটলেট মেত্রোপোলসকে সাক্ষাৎকারে এর বিস্তারিত জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভক্ত। তাতে এটা মনে হয়েছে পিএসজি তারকার প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগই এর মূল কারণ, ‘আমি নেইমারকে খুব পছন্দ করি। তাকে খুব ভালো করে চিনি। তাছাড়া অনেক অপবাদ সহ্য করেছি। ওর বাবার সঙ্গে ওর (নেইমার) সম্পর্ক দেখে নিজের বাবার কথা মনে পড়ে। যিনি প্রয়াত হয়েছেন।’

সব সম্পত্তি নেইমারকে দেওয়ার কারণ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘আমার শরীর অতটা ভালো নয়। এই কারণে মনে হয়েছে সব কিছু রেখে যাওয়ার মতো কেউ নেই। ফলে এমনটা চাই না আমার সম্পত্তি সরকার নিয়ে নিক কিংবা এমন আত্মীয় যার সঙ্গে সেরকম কোনও যোগাযোগ নেই।’

৩০ বছর বয়সী আরও জানিয়েছেন, এর আগেও ব্রাজিল তারকাকে তার সব সম্পত্তি দিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। এবার বৈধভাবে উইল করেই কাজটি শেষ করেছেন। আর সেটা সম্পন্ন করা হয়েছে পোর্তো অ্যালেগ্রের নোটারি অফিসের মাধ্যমে।

ফুটবল বিশ্বে বেশি উপার্জন করা অন্যতম ফুটবলার নেইমার। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে ২০২৩ সালে তার আনুমানিক আয় ৮৫ মিলিয়ন ডলার। ওই ভক্তকে এমন তথ্যের ব্যাপারে জানানো হলে তিনি বলেছেন, ‘আমি এসব জানি। সব কিছুর ওপর হচ্ছে ও লোভী নয়। যা এখনকার সময়ে খুব বিরল।’

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে