সাফে সেমি নিশ্চিত করার পর র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৮:০০আপডেট : ২৯ জুন ২০২৩, ২০:০৭

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে ফিফা র‌্যাঙ্কিংয়ে তার ছাপ ফেলতে পেরেছে বাংলাদেশ। ১৯২তম স্থানের বদল হয়নি যদিও, কিন্তু ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে।

সর্বশেষ ৬ এপ্রিলের র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজদের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। বর্তমান র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে ৫.৬২। তাদের বর্তমান পয়েন্ট ৮৮৯.৫।    

বাংলাদেশের উন্নতি না হলেও ভারতের উন্নতি হয়েছে। তারা জুনে ৫ জয় ও দুটি ড্রয়ে ৪.২৪ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়ে এক ধাপ এগিয়ে শততম স্থানে ফিরেছে। 

এদিকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। কাতার বিশ্বকাপ জয়ের পর চারটি প্রীতি ম্যাচ জিতেছে লিওনেল মেসির দল।

শীর্ষ তিনে কোনও হেরফের হয়নি। তাদের পরেই আছে রানার্সআপ ফ্রান্স। তারপর তিনে ব্রাজিল। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৪০.৯৩, ফ্রান্সের ১৮৩৮.৪৫ ও ব্রাজিলের ১৮৩৪.২১।

ইংল্যান্ড অবশ্য চারে উঠেছে। পাঁচে নেমেছে বেলজিয়াম, ছয় নম্বরে উঠেছে ক্রোয়েশিয়া। সাতে নেমেছে নেদারল্যান্ডস। ৮, ৯ ও ১০ নম্বরে কোনও বদল হয়নি আবার। যথাক্রমে স্থান ধরে রেখেছে ইতালি, পর্তুগাল ও স্পেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান